ব্যক্তিশ্রেণীর করদাতাদের করমুক্ত আয়সীমা ২০২০-২১
ব্যক্তিশ্রেণীর করদাতাদের করমুক্ত আয়সীমাঃ ২০২০-২০২১
পুরুষ করদাতাদের করমুক্ত আয়সীমা ২ লক্ষ ৫০ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ৩ লক্ষ টাকা এবং মহিলা করদাতা ও ৬৫ বছরের বেশি বয়সি করদাতাদের করমুক্ত আয়সীমা ৩ লক্ষ টাকা থেকে বৃদ্ধি করে ৩ লক্ষ ৫০ হাজার টাকা। কোম্পানী ও স্থানীয় কর্তৃপক্ষ ব্যতীত অন্যান্য শ্রেনীর করদাতাদের করমুক্ত আয়সীমা, করহার ও করধাপ উপস্থপন করা হয়েছে-
মোট আয় হার
(ক) প্রথম ৩,০০,০০০/- টাকা পর্যন্ত মোট আয়ের উপর- শূন্য
(খ) পরবর্তী ১,০০,০০০/- টাকা পর্যন্ত মোট আয়ের উপর- ৫%
(গ) পরবর্তী ৩,০০,০০০/- টাকা পর্যন্ত মোট আয়ের উপর- ১০%
(ঘ) পরবর্তী ৪,০০,০০০/- টাকা পর্যন্ত মোট আয়ের উপর- ১৫%
(ঙ) পরবর্তী ৫,০০,০০০/- টাকা পর্যন্ত মোট আয়ের উপর- ২০%
(চ) অবশিষ্ট মোট আয়ের উপর- ২৫%
১০% ট্যাক্সে নগদ অর্থ সাদাঃ
কোন কোন ক্ষেত্রে করদাতার রেটার্ণ দাখিলে অজ্ঞতার কারনে কিছু অর্জিত সম্পদ প্রদর্শনে ত্রæটি বিচ্যুতি থাকিলে আগামী ১লা জুলাই. ২০২০ থেকে ৩০ জুন, ২০২১ এর মধ্যে ব্যক্তিশ্রেণীর করদাতাগণ আয়কর রিটার্ণে অপ্রদর্শিত জমি, বিল্ডিং, ফ্ল্যাট ও এপার্টমেন্ট এর প্রতি বর্গমিটারের উপর নির্দিষ্ট হারে এবং নগদ অর্থ, ব্যাংকে গচ্ছিত অর্থ, সঞ্চয়পত্র, শেয়ার, বন্ড বা অন্য কোন সিকিউরিটিজ এর উপর ১০ শতাংশ কর প্রদান করে আয়কর রিটার্ণে প্রদর্শন করতে পারবে।
২ হাজার টাকা কর রেয়াতঃ
অনলাইনে যে সকল করদাতা প্রথমবারের মত আয়কর রিটার্ন দাখিল করবেন তাদেরকে ২ হাজার টাকা কর রেয়াত প্রদান করা হবে।
সূত্রঃ প্রস্তাবিত বাজেট ২০২০-২০২১।

240 B.B Road, (President Road), Narayanganj, Bangladesh.
Phone: 01911302824, Email: advmdali0@gmail.com
Web: www.itaxbd.com